Showing posts with label TECHNOLOGY. Show all posts
Showing posts with label TECHNOLOGY. Show all posts

Monday, February 8, 2016

এল নতুন আইফোন

এল নতুন আইফোন

বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।
বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।
  • গতকাল ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস নিয়ে আসার ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। আইপ্যাড প্রো নামের একটি বড় আকারের ট্যাবেরও ঘোষণা দেন তিনি। ছবি: এএফপি।
  • টিম কুক নতুন দুটি মডেলের আইফোনের ঘোষণা দিয়েছেন, যাতে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে থ্রিডি টাচ প্রযুক্তি। ছবি: এএফপি।
  • ৯ সেপ্টেম্বর অ্যাপলের মিডিয়া ইভেন্টে নতুন মডেলের দুটি আইফোন উন্মুক্ত করে অ্যাপল। আমন্ত্রিত অতিথিরা এই আইফোন খুঁটিয়ে দেখছেন। এতে লাইভ ফটোজ নামে বিশেষ ফিচার যুক্ত হয়েছে। ছবি: এএফপি।
  • নতুন আইফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। গতকাল আইফোনের নতুন দুটি মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে অ্যাপল। ছবি: এএফপি।
  • বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেওয়ার সময় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আইফোনের মতো নতুনত্ব অন্য কোনো পণ্যে নেই।’ ছবি: এএফপি।
  • অ্যাপলের বার্ষিক আইফোন ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুজব ছিল। গতকাল আইফোন ঘোষণার অনুষ্ঠানে ‘রোজ-গোল্ড’ রঙের বিশেষ একটি মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে সোনালি, রুপালি ও ধূসর রঙের আইফোন বাজারে ছিল। অ্যাপলের দাবি, নতুন মডেলের এই আইফোনে আরও উন্নত অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহার করা হয়েছে। ছবি: এএফপি।
  • যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন আইফোনসহ আইপ্যাড ও অ্যাপল টিভিরও ঘোষণা দিয়েছে অ্যাপল। ছবি: এএফপি।
  • বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি।
  • সানফ্রান্সিসকোর অ্যাপলের নতুন পণ্য ঘোষণার অনুষ্ঠানে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস দেখানো হচ্ছে। ছবি: রয়টার্স।
  • অ্যাপলের পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার নতুন আইফোনের ভিডিও ধারণ প্রযুক্তি সম্পর্কে জানান। আইফোনের পেছনে থাকা ১২ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে। ছবি: রয়টার্স।
  • থ্রিডি টাচ প্রযুক্তি নিয়ে কথা বলেন ম্যাক সফটওয়্যারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিক। নতুন আইফোনে এসেছে থ্রিডি টাচ প্রযুক্তি। ছবি: রয়টার্স।
  • অ্যাপলের পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার জানান ২৫ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন। ছবি: রয়টার্স।
  • যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অ্যাপলের পণ্য ঘোষণার অনুষ্ঠানে দেখানো হয় নতুন আইফোন। একটি ৪ দশমিক ৭ ও আরেকটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। ছবি: রয়টার্স।
  • রোজ গোল্ড রঙের নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ প্রদর্শন করে অ্যাপল। গতকাল ৯ সেপ্টেম্বর অ্যাপলের নতুন পণ্য ঘোষণার অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ও নতুন আইফোন এভাবে রাখা হয়। ছবি: রয়টার্স।
  • নতুন আইফোন সম্পর্কে অ্যাপল কর্তৃপক্ষ বলছে, এটিই এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ফোন। এতে যুক্ত হয়েছে রেটিনা এইচডি ডিসপ্লে যা সবচেয়ে মজবুত কাচ দিয়ে তৈরি হয়েছে। ছবি: রয়টার্স

সাগরতলের তথ্যভান্ডার!

সাগরতলের তথ্যভান্ডার!

সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার স্থাপন করবে মাইক্রোসফট করপোরেশন
মাস তিনেক আগে প্রশান্ত মহাসাগরের তলদেশের কোথাও হুট করেই বদলে গেল পরিবেশ। অক্টোপাস-তারামাছ-কাঁকড়া তো ছিলই, কোত্থেকে উদয় হলো ৩৮ হাজার পাউন্ড ওজনের পেটমোটা ক্যাপসুল আকৃতির এক কনটেইনার! আকারে ঢাউস হলেও সে বস্তু নড়েচড়ে না, টুঁ শব্দটাও করে না। জলজ প্রাণীগুলো মাথা চুলকে মরলেও মাইক্রোসফট কর্তৃপক্ষের ঠিকই জানা ছিল ওই বস্তুর নাড়িনক্ষত্র।
মাইক্রোসফট করপোরেশনের একদল গবেষক পুরো এক ডেটা সেন্টার এই ক্যাপসুলের মধ্যে ভরে ১০৫ দিন অথই জলরাশির নিচে ফেলে রেখেছিলেন। ‘প্রোজেক্ট ন্যাটিক’ ছদ্মনামের সফল এই পরীক্ষণের ফলে এখন সমুদ্রের তলদেশেও যে ডেটা সেন্টার নির্মাণ সম্ভব, তা জানা গেল। প্রশ্ন হলো, ধু ধু মরুপ্রান্তর আছে, আদিগন্ত সবুজ মাঠ আছে, সমুদ্রের নিচেই কেন?
কারণ, ডেটা সেন্টার আকারে খুব বড় হয়। কোনো কোনোটা তো পুরো এক ফুটবল মাঠের চেয়েও বড়। তাতে সারি সারি সাজানো সার্ভার থেকেই আসে ইন্টারনেটে পাওয়া সব তথ্য। এই সার্ভারগুলো প্রচুর তাপ উৎপন্ন করে। ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেমের পেছনে ঢালতে হয় কাঁড়ি কাঁড়ি অর্থ। সমুদ্রের হিমশীতল পানির নিচে ডেটা সেন্টার করলে প্রাকৃতিক উপায়েই তা ঠান্ডা থাকবে। আলাদা করে ঠান্ডা করতে হবে না।
আরেকটি সুবিধা হলো, সমুদ্রের তীর ঘেঁষেই গড়ে ওঠে সভ্যতা। জনবসতিও এই এলাকাগুলোতেই বেশি। সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার স্থাপন করলে কাছের এলাকাগুলোয় দ্রুততর ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া ক্যাপসুলের সঙ্গে টারবাইন লাগানো সম্ভব হলে সমুদ্রস্রোত কাজে লাগিয়েই বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। সব দিক থেকেই ধারণাটি লাভজনক।
সামনে একটাই চ্যালেঞ্জ—প্রবল পানির চাপ সহ্য করে দীর্ঘদিন ক্যাপসুলগুলো কর্মক্ষম থাকবে কি না!

স্যামসাং আনছে নতুন চমক



স্যামসাং আনছে নতুন চমক



গ্যালাক্সি এস ৬ এর মতো দুটি সংস্করণে বাজারে আসতে পারে এস ৭।নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে স্যামসাং। এটি হতে পারে বহুল প্রতীক্ষিত ‘এস ৭’। কেমন হবে ফোনটি? এক কথায় বলতে গেলে ‘চমক’। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি গ্যালাক্সি এস ৭ নামের স্মার্টফোন আনতে পারে স্যামসাং।

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ডিভাইসের ঘোষণা দিতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘আনপ্যাকড’ নামের এই অনুষ্ঠান ঘিরে তাই প্রযুক্তি বিশ্বে শোরগোল শুরু হয়েছে। স্যামসাং ইতিমধ্যে এই অনুষ্ঠান নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে। স্যামসাং এ ভিডিওর শিরোনাম দিয়েছে ‘দ্য নেক্সট গ্যালাক্সি’। ভিডিও টিজারে ভারচুয়াল রিয়েলিটি হেডসেট পরিহিত এক ব্যক্তিকে নতুন গ্যালাক্সি ছুঁতে দেখা যাবে। ২১ ফেব্রুয়ারি ইউটিউবে নতুন ফোন উন্মুক্ত করার অনুষ্ঠানটির লাইভস্ট্রিমিং দেখাবে স্যামসাং।

বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি ‘এস ৭’ কে জনপ্রিয় হতে হবে। কারণ ২০১৫ সালে বাজারে আসা গ্যালাক্সি এস ৬ এর ইতিবাচক পর্যালোচনা ও নতুন নকশা সত্ত্বেও বাজারে ক্রেতা টানেনি। স্যামসাং স্মার্টফোনের বাজার দখল হারিয়েছে। দাম সচেতন ক্রেতারা দামি স্যামসাং ফোন কেনার পরিবর্তে মটোরোলা, শিয়াওমি ও হুয়াওয়ের মতো ব্র্যান্ডের ফোনে ঝুঁকেছেন।
স্যামসাং ‘নেক্সট গ্যালাক্সি’ ডিভাইসের জন্য আমন্ত্রণ পাঠিয়েছে।কী থাকবে এস ৭ ফোনটিতে? প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী এস ৭ ফোনটির দাম হবে এস ৬ এর চেয়ে কম। এটি এস ৬ এর চেয়ে একটু বড় মাপের হবে। অর্থাৎ পাঁচ দশমিক এক ইঞ্চির বড় হবে এস ৭। দুটি সংস্করণে বাজারে আসবে এস ৭। একটি হবে এস ৬ এজের মতো বাঁকানো ডিসপ্লের। এতে অ্যাপলের আইফোনের মতো থ্রিডি টাচ সুবিধা যুক্ত হবে। এতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে। চোখ স্ক্যান করে গ্যালাক্সি এস ৭ আনলক করা যাবে।

বিপদের বন্ধু হাতের মুঠোয়

বিপদের বন্ধু হাতের মুঠোয়


মো. সাদ্দাম হোসেন
রাস্তায় কিংবা যেকোনো স্থানে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারেন—সেটা হতে পারে বখাটে বা ছিনতাইকারীর হামলা। এ ধরনের বিপদ থেকে রক্ষা পেতে মাথা স্থির রাখা কঠিনই বটে। কিন্তু হাতে থাকা মুঠোফোনটাই পুলিশকে জানিয়ে দিতে পারবে আপনার বিপদের কথা। ‘সেল্ফ প্রোটেক্ট’ নামের এমনই এক অ্যাপ বানিয়েছেন ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন।
সেল্ফ প্রোটেক্ট অ্যাপসাদ্দাম হোসেন জানিয়েছেন, সেবা পেতে মুঠোফোনে অ্যাপটি ইনস্টল করে সক্রিয় রাখতে হবে সব সময়। বিপদের সময় অ্যাপের ‘রাইট’ চিেহ্ন পরপর চারবার চাপ দিলেই নিকটস্থ থানায় পৌঁছে যাবে আপনার বিপদে পড়ার খবর।
অ্যাপটির নির্মাতার সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সেল্ফ প্রোটেক্ট’ অ্যাপের দুটি অংশের একটি থাকবে ব্যবহারকারীর কাছে, অন্যটি থানায়। এটি ব্যবহার করতে কোনো ইন্টারনেট সংযোগ লাগবে না। মুঠোফোনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালু থাকলেই বার্তা চলে যাবে থানায়। তবে পুলিশের কাছে থাকা অ্যাপের অংশে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তবেই বিপদে পড়া মানুষের থেকে দরকারি তথ্যসহ বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জায়গাটির অবস্থান পর্দায় ভেসে উঠবে।
স্মার্টফোন ছাড়াও সাধারণ ফোনগুলোর জন্য পূর্বনির্ধারিত বার্তা পাঠানোর ব্যবস্থা আছে। নির্দিষ্ট এসএমএস সার্ভার নম্বর থেকে পুলিশের সার্ভারে বার্তা পৌঁছে যাবে।
সহসাই অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে না অ্যাপটি। সরকারের অনুমতি মিললেই তবেই মুঠোফোনে ইনস্টল করা যাবে। আপাতত পরীক্ষণের জন্য মেহেরপুর জেলায় ব্যবহার করতে পুলিশ সদর দপ্তর ও অ্যাকসেস টু ইনফরমেশনে (এটুআই) আবেদন করেছেন অ্যাপের নির্মাতা সাদ্দাম।
এই অ্যাপ নিয়ে সাদ্দাম বলেন, ‘শুধু অপরাধীদের ধরিয়ে দিতেই নয়, অপরাধ ঘটার স্থানটি দ্রুত খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য অ্যাপটি বানানো হয়েছে।’

সবকিছুই স্মার্ট


সবকিছুই স্মার্ট


আশ্চর্য্য জগতে ঘুরে আসা যায় স্যামসাংয়ের গিয়ার ভিঅার পরে। স্যামসাংয়ের কর্মী একতা পুন পরেছেন এই গিয়ার l প্রথম আলোচারদিকের গোলাগুলি, যুদ্ধবিমানের ওড়ে যাওয়া শেষ হলো। হঠাৎ শুভ্র প্রকৃতি। ন্যাড়া গাছগুলোর মাথায় তুলো তুলে বরফ। মাথা নামিয়ে নিচে তাকাতেই দেখতে পেলাম তুষারে ঢাকা উঁচু-নিচু পথ, প্রান্তর। যেদিকেই তাকালাম শুধু সাদা আর সাদা। ওপরে তাকাতেই গম্ভীর আকাশ। পায়ের নিচে তো তুষারশুভ্র বরফ। কিন্তু আমি তো বসে আছি কুয়ালালামপুর সম্মেলন কেন্দ্রের (কেএলসিসি) বড় একটি ঘরে!
স্মার্ট ওভেনভার্চ্যুয়াল রিয়ালিটির ব্যাপারটা এমনই। ৩১ ডিগ্রি তাপমাত্রার কুয়ালালামপুর থেকে আমাকে নিয়ে গেছে এক বরফ রাজ্যে। তারপরই একনিমেষে ঘন এক বনে বড় বড় গাছে বাঁধা ঝুলন্ত এক সেতুর সামনে। চোখ ঢাকা এক যন্ত্র পরেছিলাম। ফিতা দিয়ে মাথায় যন্ত্রটি আটকানোর পরপরই আশ্চর্য একেকটা জগৎ খুলে যাচ্ছিল চোখের সামনে। স্যামসাং গিয়ার ভিআর হলো যন্ত্রটির নাম। বাংলাদেশে এখনো যন্ত্রটি ছাড়া হয়নি, তবে গত মাসে স্মার্টফোন মেলায় এ যন্ত্র মাথায় পরে অনেকেই পেয়েছেন ভার্চ্যুয়াল রিয়ালিটির স্বাদ।
৪ ফেব্রুয়ারি কেএলসিসিতে ‘স্যামসাং ফোরাম ২০১৬’ আয়োজনে গিয়ার ভিআরের এই চমকের সঙ্গে ছিল নতুন নতুন প্রযুক্তির চমক। আয়োজক স্যামসাং সাউথওয়েস্ট এশিয়া। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের সাংবাদিকদের নিয়ে করা হয়েছিল সারা দিনের এই ফোরাম।
‘লোকাল ইজ দ্য নিউ গ্লোবাল’— নিজের বক্তৃতায় এ কথা বললেন স্যামসাং সাউথওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। মানেটা কী? জানা গেল স্মার্টফোন, স্মার্টটিভি তো বটেই, জীবন যাপনের সব রকম প্রযুক্তিপণ্যের বেলায় উদ্ভাবনকে ২০১৬ সালে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। সঙ্গে বিভিন্ন দেশের ক্রেতাদের জীবন যাপনের অভ্যাসগুলো জেনে সে অনুযায়ী যন্ত্র তৈরির বিষয়টিই এখন স্যামসাংয়ের প্রধান লক্ষ্য। এ জন্যই ‘মেক ফর ইন্ডিয়া’, ‘মেক ফর বাংলাদেশ’ ইত্যাদি স্লোগানে পণ্য তৈরি হবে একেক দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী।স্মার্টঘড়ি—গিয়ার এস–২, পাউ রোবট
২০১৫ সালে ১৮টি স্মার্টফোন ছেড়েছিল স্যামসাং। ফোরামে ঘোষণা এল গ্যালাক্সি এ-৫ ও এ-৭ ২০১৬ সংস্করণের দুটি স্মার্টফোন আসছে। ধাতব আর কাচ দিয়ে তৈরি এ দুটি স্মার্টফোনে বেশ আশাবাদী স্যামসাং। জানালেন স্যামসাং ইন্ডিয়ার পরিচালক (মোবাইল বিজনেস) মনু শর্মা। বাংলাদেশের বাজারে শিগগিরই আসবে ফোন দুটি। গ্যালাক্সি নোট ৫ আসছে এবার দুটি সিমকার্ড ব্যবহারের সুবিধা নিয়ে। স্যামসাংয়ের এই ফোনগুলো চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সমর্থন করে। বাংলাদেশে এখনো ফোরজি চালু হয়নি। বিকেলে ফোরামে এক কথোপকথনে মনু শর্মা বললেন, ‘আমরা ফোরজির বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই। তাই আগেই ফোরজি প্রযুক্তির ফোন বাজারে ছাড়া হচ্ছে। যখন ফোরজি চালু হবে তখন যাতে গ্রাহক এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।’
ফোরামে নতুন টেলিভিশনের ঘোষণা এল এসইউএইচডি টিভির। ৭০০ কোটি রঙে ছবি দেখাবে এই টিভি। আর ইন্টারনেট তো আছেই। স্মার্টঘড়ি গিয়ার এস–২ এখন আরও উন্নত করেছে স্যামসাং। বেশ কটি মডেলের ঘড়ির দেখা মিলল ফোরামে। 
বেশি দিন হয়নি। ‘ইন্টারনেট অব থিংস’ নামে একটি বাক্য চালু হয়েছে। এর মানে হলো ঘর-গেরস্থালির সবকিছুই যেন




ছিল নানা রকম স্মার্টটিভি  ইন্টারনেটে যুক্ত থাকে। ইন্টারনেট বা অন্য কোনো          নেটওয়ার্কে যুক্ত থাকা যন্ত্রগুলোই ‘স্মার্ট’। সঙ্গে পর্দা ছুঁয়ে কাজ  করার সুবিধা থাকতে হয়। স্যামসাং ফোরামে নতুন কিছু ঘরের কাজের পণ্য দেখা গেল। কার্পেট বা মেঝে পরিষ্কারের জন্য দেখা গেল পাউ রোবট নামের এক ভ্যাকুয়াম ক্লিনার। এর সঙ্গে ক্যামেরা আছে। সেই যান্ত্রিক চোখে মেঝের ময়লা দেখে দেখে যন্ত্রটি এগোয়, বাতাস দিয়ে ময়লা শুষে নেয়। কাজ করে একা একাই। এ ছাড়া স্মার্টফোন দিয়েও একে নিয়ন্ত্রণ করা যায়। নতুন যে রেফ্রিজারেটর দেখানো হলো সেটি ‘পাঁচের ভেতর এক’। এতে আছে দুটি কমপ্রেসর। মজা হলো ওপরের ফ্রিজার খালি থাকলে তখন সেটার কমপ্রেসর বন্ধ থাকবে, নিচেরটা চলবে। আবার নিচেরটা খালি থাকলে উল্টো কাজ হবে। দেখা গেল কাপড় ধোয়ার নতুন যন্ত্র অ্যাডওয়াশ। কাপড় ধুতে দিলেন, ধোয়া শুরু হলো, তখন হয়তো মনে পড়ল আরও কটি কাপড় ধুতে হবে। চিন্তা নেই। নতুন কাপড় যোগ করা যাবে এ যন্ত্রে। ওয়াশিং মেশিনটি স্মার্টফোন দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। নতুন আরেকটি যন্ত্র দেখাল স্যামসাং-স্মার্ট ওভেন।


হাতের মুঠো আর ঘরের যত যন্ত্রপাতি সবকিছুকেই স্মার্ট বানানোর চেষ্টা করছে স্যামসাং। ফোরামের সংবাদ সম্মেলনের শেষে পর্দায় দেখানো হলো এক প্যান্ডোরার বাক্স। বন্ধ সেটি। তবে আরও ঠিকরে বেরোচ্ছে। এই বাক্স খোলা হবে ২১ ফেব্রুয়ারি, স্পেনের বার্সেলোনায়। এটি থেকে সম্ভবত বের হবে গ্যালাক্সি এস ৭ স্মার্টফোন। স্যামসাং প্রযুক্তির নতুন চমক।

সব কম্পিউটারের এক ড্রাইভার সফটওয়্যার


সব কম্পিউটারের এক ড্রাইভার সফটওয়্যার


           


ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড, গ্রাফিকস ও সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড এবং আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ পুরোপুরি কার্যকরভাবে ব্যবহার করতে চাইলে এর ড্রাইভারðসফটওয়্যার ইনস্টল করতে হবে। অপারেটিং সিস্টেমকে তার ধরন অনুযায়ী প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার ইনস্টল না করলে প্রায় ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহারে অসুবিধায় পড়তে হয়। তাই কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর অথবা কম্পিউটারে বাড়তি কোনো যন্ত্রাংশ যুক্ত করার পর ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করাটা আবশ্যকীয়।
অধিকাংশ ক্ষেত্রে যন্ত্রাংশের ড্রাইভার সফটওয়্যারগুলো সঙ্গেই দেওয়া থাকে। কোনো একটি নির্দিষ্ট যন্ত্রাংশের ড্রাইভার ফাইল সেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকেও নামানো যায়। তবে ডেস্কটপ বা ল্যাপটপের সব ধরনের ড্রাইভার ফাইলগুলো খুঁজে খুঁজে আলাদাভাবে ইনস্টল করাটা একটু ঝামেলার ও সময়ের ব্যাপার। তাই যেকোনো কম্পিউটার ও ল্যাপটপের ড্রাইভার সফটওয়্যারগুলো নিজেরা সংগ্রহ করে ব্যবহারকারীদের বিনা মূল্যে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার ব্যবস্থা করেছে ড্রাইভার প্যাক সল্যুশন। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি যেকোনো কম্পিউটার বা ল্যাপটপের ড্রাইভার ফাইল ইনস্টল করার ব্যবস্থা আছে এখানে। পাশাপাশি কেউ যদি পুরো সংগ্রহটি নামিয়ে নিতে চান, তাহলে সেটাও সম্ভব।
যে কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করতে চান, সেটি ইন্টারনেটে যুক্ত করে ঢুঁ মারুন https://drp.su/index.htm ঠিকানায়। ওয়েবসাইটটির প্রথমেই দুটি অপশন পাবেন, ‘ড্রাইভার প্যাক অনলাইন’ এবং ‘ড্রাইভার প্যাক ফুল’।  প্রথমটির মাধ্যমেঅনলাইনে সরাসরি ড্রাইভার ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়টির মাধ্যমে পুরো ড্রাইভার ফাইল সংগ্রহটি নামানো যাবে, যার আকার অনেক বড়। তাই অনলাইনে ইনস্টলের অপশনটির ব্যবহার বেশি সুবিধার। ‘ডাউনলোড অনলাইন’ বোতামে ক্লিক করে ছোট একটি ইনস্টলার নামিয়ে নিন। এটি ইনস্টল করার পর কম্পিউটার রিস্টোর পয়েন্ট তৈরি করার একটি বার্তা এলে ‘ওকে’ করুন। পর্দাজুড়ে দুটি অপশন আসবে—স্বয়ংক্রিয় ও বিশেষজ্ঞ (এক্সপার্ট)। স্বয়ংক্রিয় অপশনটি বাদ দিয়ে এক্সপার্ট মোড নির্বাচন করুন। এবার নিচের দিকে থাকা ইউটিলিটিজ অংশ থেকে বাড়তি সফটওয়্যারগুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। এবার ওপরে থাকা সবুজ রঙের ‘ইনস্টল অটোমেটিক্যালি’ বোতামে ক্লিক করে ইনস্টলেশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নিচের দিকে সফটওয়্যারগুলো নামানো ও ইনস্টলের অবস্থা দেখতে পাবেন। ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার রিস্টার্ট দিন। চালক সফটওয়্যার ইনস্টল করার পর যদি কোনো অসুবিধা হয়, তাহলে আগে তৈরি করা মিস্টার পয়েন্টে ফেরত গেলে কম্পিউটার আবার আগের অবস্থায় চলে আসবে। এভাবে নিজের কাছে সংগ্রহ না থাকলেও নতুন-পুরোনো যেকোনো কম্পিউটারের ড্রাইভার সফটওয়্যার সহজে ও দ্রুততম সময়ে ইনস্টল করার সুবিধা পাওয়া যাবে।

Sunday, February 7, 2016

ইংরেজি লিখতে আর ভুল হবেনা, সফটওয়্যার ব্যবহার করুন।


মাতৃভাষা বাংলা হওয়ার কারণেই হোক কিংবা অজ্ঞতার কারণেই হোক, ইংরেজিতে আমাদের দক্ষতা অনেকেরই কম। যারা ভাল ভাবে জানেন এই ভাষা তাদেরও প্রায়ই ভুল হয় কিছু লিখতে। এই ভুল এমনকি আপনার অজান্তেও হয়।
আমাদের সবারই কমবেশি কিছু না কিছু লিখতে হয় ইংরেজিতে মাঝে মাঝেই। এটা হতে পারে ইমেইল কিংবা আপনার ফেসবুক এর কোন স্ট্যাটাস। অনলাইনে যারা লিখালিখি করেন তারা ভালোভাবেই জানেন, আপনার লিখার ভুল আপনাকে কতটা বিপদে ফেলতে পারে। এছাড়া কিছু কিছু সেনসিটিভ লিখার কাজ তো আছেই। যেমনঃ আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার জব অ্যাপ্লিকেশানটিতে ভুল থাকুক।  😡
আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যার যা আপনার সকল লিখার ভুল গুলো ধরিয়ে দিবে মুহূর্তেই। এর নাম Grammarly. যারা লিখালিখির কাজের সাথে জড়িত তারা চিনে থাকবেন এটি।

Grammarly এর সুবিধা:

  • আপনার লিখার সকল ভুল আপনাকে দেখিয়ে দিবে সহজে।
  • মাত্র ২ মেগাবাইট এর সফটওয়্যার এটি যা মুলত একটি ব্রাউজার এক্সটেন্সান হিসেবে কাজ করে।
  • যেকোনো ডকুমেন্ট কিংবা লিখা চেক করতে পারবেন এটির মাধ্যমে।
  • এটির ব্যবহার একদম ফ্রী, আপনি চাইলে paid ভার্সন ব্যবহার করতে পারেন (কিছু advanced feature পাবেন এতে।)

Grammarly এর অসুবিধা:

আমি এখনো পাইনি কোন অসুবিধা। :-)

কিভাবে পাবেন এটি?

  • Grammarly এর ওয়েবসাইট grammarly.com
  • ফ্রী সাইন আপ করুন।
  • ব্রাউজার এক্সটেন্সান ডাউনলোড করন এবং আপনার ব্রাউজার এ add করে নিন।
লিখাটি পড়ার জন্য ধন্যবাদ। লিখাটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন। আশা করি আবার নতুন কোন লিখা নিয়ে ফিরে আসবো।  :-)

কিছু গুরুত্বপূর্ণ লিংক এবং এর কাজ

কিছু গুরুত্বপূর্ণ লিংক এবং এর কাজ

http://whatismyipaddress.com/ - আই পি এড্রেস চেক করার জন্য
🍳
https://mega.nz/# - ৫০ জিবি ফাইল রাখুন ফ্রি তে ।
🍳
https://www.virustotal.com/ - আপনার যেকোন ধরনের ভাইরেস এফেক্টেড ফাইলকে স্কেন করতে ।
🍳
http://www.printwhatyoulike.com/ - ওয়েবপেজ প্রিন্ট করুন কোন জামেলা ছাড়াই ।
🍳
http://bounceapp.com/ - আপনার ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে পারবেন ।
🍳
https://goo.gl/ - যেকোন বড় লিঙ্ক খুব সহজে কোন রকম রেইস্ট্রেশনের জামেলা ছাড়াই ছোট করতে পারবেন ।
🍳
http://untiny.me/ - শর্ট লিঙ্কগুলিকে এখানে সাবমিট করে অরজিনাল লিঙ্ক দেখতে পারবেন
🍳
http://avro.im/ - অনলাইনে বাংলা লিখার জন্য ।
🍳
https://www.youtube.com/tv#/ - ফুল স্ক্রিনে মুডে YouTube ভিডিও দেখতে পারবেন ।
🍳
https://translate.google.com/ - এক ভাষা থেকে অন্যভাষা অনুবাদ করতে ।
🍳
http://www.copypastecharacter.com/ - স্পেশাল ক্যারেকটারগুলি কপি পেস্ট করতে পারবেন যা কিবোর্ড থেকে করা যায় না ।
🍳
https://www.iconfinder.com/ - যেকোন ধরনের ,যেকোন সাইজের আইকন পেতে এই ওয়েবসাইটটি দেখতে পারেন ।
🍳
https://www.woorank.com/ - আপনার ওয়েবসাইটের রেঙ্ক+ এসইও এর সন তথ্য জানতে ।
🍳
http://wetransfer.com/ - অনলাইনে সবচেয়ে বড় ফাইল শেয়ার করার জন্য ।
🍳
http://www.polishmywriting.com/ - আপনার স্পেল এবং গ্রামারটিকেল এরর চেক করুন