Showing posts with label TOP NEWS. Show all posts
Showing posts with label TOP NEWS. Show all posts

Thursday, February 11, 2016

প্রাথমিক সমাপনীতে এবার ৬৫% সৃজনশীল প্রশ্ন থাকছে


পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী পরীক্ষায় যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন ১৫ শতাংশ বাড়িয়ে এবার ৬৫ শতাংশ করা হয়েছে; যদিও গত তিন বছরের মতো পরীক্ষার সময় আড়াই ঘণ্টাই থাকছে
  জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. ফজলুর রহমান রোববার এই তথ্য জানিয়েছেন তিনি বলেন, প্রাথমিক সমাপনীর বছরের পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন জাতীয় কর্মশালায় চূড়ান্ত হয়েছে 
 মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ২০১৬ সালের পরীক্ষায় প্রতি বিষয়ে যোগ্যতাভিত্তিক ৬৫ শতাংশ এবং ট্রাডিশনাল ৩৫ শতাংশ প্রশ্ন থাকবে প্রাথমিক সমাপনীতে ২০১৮ সালে শতভাগ প্রশ্নই যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) করার চিন্তা রয়েছে জানিয়ে ফজলুর রহমান বলেন, ২০১৬ সালের পরীক্ষা মূল্যায়ন করে পরের বছর কত শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্ন রাখা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে গত বছর ৫০ শতাংশ সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে ক্ষুদে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হয়নি বলেও দাবি করেন তিনি ২০০৯ সালে শুরু হওয়া প্রাথমিক সমাপনীতে ২০১২ সালে প্রথমবারের মতো ১০ শতাংশ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছিল ২০১৩ সালে ২৫ শতাংশ, ২০১৪ সালে ৩৫ শতাংশ এবং ২০১৫ সালে ৫০ শতাংশ সৃজনশীল প্রশ্নে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হয় যোগ্যতাভিত্তিক প্রশ্নে চিন্তা করে শিক্ষার্থীদের উত্তর লিখতে হয় কিন্তু অনেক শিক্ষার্থীই দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে না পারায় ২০১৩ সালে এই পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয় ১৫ শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্ন বাড়লেও ২০১৬ সালের পরীক্ষায়ও আড়াই ঘণ্টার হবে বলে জানান নেপ মহাপরিচালক ২০১৫ সালের এইচএসসিতে ২৫টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে চলতি এসএসসির বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে অন্যদিকে জেএসসিতে গত বছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ফলে পাবলিক পরীক্ষায় নকলের প্রবণতা কমার সঙ্গে শিক্ষার্থীদের চিন্তা করে উত্তর লেখার দক্ষতা বাড়ছে বলে দাবি করে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৩৬ তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ অবশেষে


 photo-1455109583
৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে জানানো হয়, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। আজ বুধবার বিকেলে সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৮ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

গত বছরের ৩১ মে প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা পদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেন দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী।
পিএসসির ওয়েসবাইট থেকে (http://www.bpsc.gov.bd) এ ফল জানা যাবে। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে PSC লিখে একটি স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার ফরম সংগ্রহ করতে পারবেন। পিএসসির আগারগাঁও, শেরেবাংলা নগর ও ঢাকার প্রধান কার্যালয় ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরের বিভাগীয় শহরে কমিশনের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে লিখিত পরীক্ষার ফরম জমা দেওয়া যাবে।
ফরম জমা দেওয়ার তারিখ আর লিখিত পরীক্ষার সময় পরে জানানো হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

চাকরির বয়সসীমা ৩৫ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ














বেশ কয়েকটি দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবি জানানো হয়েছে। আর এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র এমপি হাজী সেলিম এ দাবি জানান। এর আগেও (১ ফ্রেব্রুয়ারি) সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবি জানিয়েছেন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
হাজী সেলিম বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন- ‘জাতিসংঘ ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’ নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এই প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেন বান কি-মুন। প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানান।

তিনি বলেন, ‘আনন্দের এই ঢেউয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিছু চাই। সর্বত্র ব্যাপকভাবে প্রচারিত এবং বাস্তব সত্য পৃথিবীর রোল মডেল শেখ হাসিনার কাছে কিছু চাইতে হয় না। চাওয়ার আগেই তিনি দিয়ে দেন। তবুও একটি প্রবাদ আছে- ‘সন্তান না কাদলে মাও দুধ দেয় না।’ তাই আমরা দেশের বেকার শিক্ষিতদের জন্য কান্নাকাটি করছি। সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবি জানাচ্ছি। এই দাবি যুক্তিসঙ্গত।

এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ ক্ষেত্রে সরকারি প্রবেশের বয়সসীমা ৪০ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে ৪০ বছর, শ্রীলংকায় ৪৫ বছর, ইন্দোনেশিয়ায় ৪৫ বছর, ইতালিতে ৩৫ বছর, ফ্রান্সে ৪০ বছর, যুক্তরাষ্ট্রে ৫৯ বছর, কানাডা ও সুইডেনে ৪৭ বছর, কাতার ও নরওয়েতে ৩৫ বছর, এঙ্গোলায় ৪৫ বছর এবং তাইওয়ানে ৩৫ বছর।

আমাদের দেশে ডাক্তারদের আবেদনের বয়স ৩২ বছর। নার্সদের ৩৬ বছর। অথচ সংবিধানে সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে ২০১২ সালের ২ ফেব্রুয়ারিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবেদন করা হয়েছে।

সেলিম বলেন, বর্তমানে সেশনজটসহ বিভিন্ন কারণে চাকরির আবেদনের বয়স শেষ হয়ে যায়। ২০০৮ সালে শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে সেশনজট ছিল দুই বছরের বেশি। ২০০৯ ও ২০১০ সালে তিন বছরের বেশি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবসহ বিভিন্ন সময় আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যমে খবর এসেছে। আমার দাবি মেনে নিলে আমরাও ধন্য হই। বয়সসীমা অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে ৩৫ করা হলে সরকারি চাকরি প্রত্যাশীরা উপকৃত হবেন।

প্রত্যেক ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী পদে লোক নিয়োগ দেওয়া হবে


govmentjob-696x329


Share Button
খন্দকার
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে হিসাব সহকারী পদে লোক নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের জন্য হিসাব সহকারী পদ সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে। হিসাব সহকারী একই সঙ্গে কম্পিউটার অপারেটরের দায়িত্বও পালন করবেন। নিয়োগের ব্যাপারে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।
জাতীয় সংসদে মঙ্গলবার বিকেলে সরকার দলীয় (চট্টগ্রাম-৪) সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগে অর্থ বিভাগের সম্মতি পাওয়া যায়নি। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত বছর দেড় কোটি মানুষের চাকরি হয়েছে: প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত অর্থবছরে সরকারি ও বেসরকারিভাবে দেড় কোটি মানুষের চাকরি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। অচিরেই প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। পাঁচ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার ৪১ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৪ শতাংশে নেমেছে। আমাদের আর কারও কাছে হাত পেতে চলতে হবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার সামগ্রিক উন্নয়নবান্ধব সরকার। দেশের সর্বত্র সড়ক ও রেলযোগাযোগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দেশের অর্থায়নে পদ্মা সেতু এবং দেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প সামগ্রিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বাক্ষর বহন করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ছাড়াও টঙ্গী-ভৈরব ও লাকসাম-চিংকিয়াস্তানার মধ্যে দ্বিতীয় রেললাইন স্থাপন যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। শিগগিরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের উন্নীতকরণের কাজ শেষ হবে। এ ছাড়া একই রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আগামীতে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এতে যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। রেলকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সমগ্র বাংলাদেশে রেল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।
শেখ হাসিনা দেশের ধারাবাহিক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, দারিদ্র্যের হার কমেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
উদ্বোধনী ভাষণ শেষে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান, কুটিরশিল্প প্রদর্শনী ও আনসারদের দরবারে অংশ নেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে ১২টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে তিনি খোলা জিপে চড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও গ্যালারি ডিসপ্লে পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৭৯ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে রাষ্ট্রপতি পদক ও বাংলাদেশ আনসার-ভিডিপি পদক বিতরণ করেন।